Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মুসলিম লীগ ছেড়ে মিমে যোগ দিলেন সাবির গফফার

রফিকুল হাসান: মুসলিম লীগের সর্বভারতীয় যুব সভাপতির পদ ছেড়ে আসাদউদ্দিন ওয়েসীর দল মিমে যোগ দিলেন সাবির গফফার। সম্প্রতি অল ইন্ডিয়া মজলিসের তরফ থেকে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী মুর্শিদাবাদে সভা করেন। সেই সভায় আসাদউদ্দিন ওয়েসীর হাত থেকে মিমের পতাকা নেন সাবির গফফার। এ ব্যাপারে সাবির গফফার বলেন, “দীর্ঘদিন মুসলিম লীগের সঙ্গে যুক্ত ছিলাম। এরাজ্যে মুসলিম লীগ তেমন কোনো কাজ করে নি। তাই গত এক মাস আগে আমি মুসলিম লীগ থেকে ইস্তাফা দিয়েছি। পিছিয়েপড়া মজলুম মানুষদের স্বার্থে কাজ করার জন্য মিমে যোগ দিয়েছি।”  উল্লেখ্য, মিমের এই সভা থেকে আসাদউদ্দিন ওয়েসী ঘোষণা করেন, “এই রাজ্যে সাবির গফফার এর হাত ধরে মিমের কাজকর্ম পরিচালিত হবে।”  এই বিধানসভায় কত আসনে প্রার্থী দিচ্ছেন? এ প্রশ্নের জবাবে সাবির গফফার বলেন, “আমরা এমনভাবে নির্বাচনে লড়াই করবো না যাতে বিজেপির সুবিধা হয়। সেজন্য আমরা রাজ্যের 294 টি আসনে প্রার্থী দেবো না। যে সমস্ত জায়গায় আমাদের সংগঠন আছে এরকম কিছু কেন্দ্রে আমরা প্রার্থী দেবো। আগামী সপ্তাহে রাজ্যে আসবেন আসাদউদ্দিন ওয়েসী সাহেব। তাঁরই নির্দেশে সমস্ত কাজ হবে।”

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories