Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বড়রা ই শিশুদের ভবিষ্যত ধূলিস্যাৎ করে দিচ্ছে শ্রীলঙ্কায় জলবায়ু সম্মেলনে বাংলাদেশের আরিফ

মোঃ ছিদ্দিক,বরিশাল : আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো তে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন। শ্রীলঙ্কার তথ্য মন্ত্রনালয় আওতাধীন মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল ডেভলপমেন্ট আমন্ত্রনে অংশ নেয়,এশিয়ার বিভিন্ন দেশ থেকে ২৯ জন তরুন-তরুনী। যারা নিজ নিজ দেশে অবদান রাখছেন বিভিন্ন ক্ষেত্রে।

জানা গেছে,সম্মেলন টি শুরু হয় স্থানীয় সময় সকাল ৯ টায়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রী রাজাপাকশা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারুন্য এক বিশাল শক্তি। যারা চাইলেই একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন বিষয়টিতে বিরাট ভুমিকা পালন করতে পারে। গাছ কাটার বিকল্প বিশ্ব কে ভাবতে হবে।”

বাংলাদেশ থেকে কনফারেন্স  আমন্ত্রিত ছিলেন শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী। তিনি তার বক্তব্যে বলেন, “বড়রা ই শিশুদের ভবিষ্যত ধূলিস্যাৎ করে দিচ্ছে। যেটা শিশুদের জন্য বড় হুমকি তা ই পুরো বিশ্বের জন্যেও হুমকি। বিশ্ব নেতাদের, কথা নয় একসঙ্গে কাজ করতে হবে, পাশাপাশি তরুন-তরুনীদের কাজে লাগাতে হবে।”

উল্লেখ্য, অতীতে বাংলাদেশের শিশুদের প্রতিনিধি হিসেবে আরিফ অংশ নিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন,জাতিসংঘ, কানাডা সরকারের বিভিন্ন ইভেন্টে। পেয়েছেন শিশু অধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক।

ছবি – শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রী রাজাপাকশা ও শিশু অধিকারকর্মী আরিফ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories