Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে অনুশীলনে নামতে পারবেন না বিরাট কোহলী

চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে বিরাট কোহলী যোগ দেবেন ১ এপ্রিল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষে জৈব সুরক্ষা বলয়ের বাইরে বেরিয়ে বাড়ি ফেরেন ভারত অধিনায়ক। এর ফলে দলে যোগ দিয়েই অনুশীলনে নামতে পারবেন না কোহলী। ৭ দিনের জন্য থাকতে হবে নিভৃতবাসে।

একাধিক ভারতীয় ক্রিকেটার ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয় থেকেই আইপিএল দলের সুরক্ষা বলয়ে ঢুকে গিয়েছেন। ব্যতিক্রম কোহলী। সুরক্ষা বলয়ের মানসিক চাপ থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। জানুয়ারি মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা।

কোহলী কিছুটা বিরক্ত ক্রিকেটসূচি নিয়ে। তিনি বলেন, ‘ভবিষ্যতে সূচির দিকে মন দিতে হবে। দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলা বেশ কঠিন। টানা ২ থেকে ৩ মাস বলয়ের মধ্যে থাকা খুব কঠিন।’ বুধবার চেন্নাইয়ে চলে আসছেন এবি ডিভিলিয়ার্স। নিভৃতবাসে থাকবেন তিনিও।

মঙ্গলবার চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন যুজবেন্দ্র চহাল, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, সচিন বেবির মতো একাধিক ক্রিকেটার। ২০২০ সালে আইপিএলের প্লে অফে পৌঁছে ছিলেন কোহলীরা। তবে ট্রফি জয় এখনও অধরা। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ব্যাঙ্গালোর। ৯ এপ্রিল রোহিত শর্মা বনাম কোহলী ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এ বারের আইপিএল।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories