Wednesday, October 21, 2026
25 C
Kolkata

‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি মোদির ,উত্তর দিলেন তিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি পাওয়ার পর ফের ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখা নিয়ে উদ্যোগী হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবারই (৩০ মার্চ) মোদির চিঠির উত্তর দিলেন তিনি।

জন্মলগ্ন থেকে ভারত বিরোধিতাই পাকিস্তানের ‘ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা’। ভারত-পাকিস্তারে মধ্যে বিরোধ থাকলেও বর্তমানে পরিস্থিতি পালটেছে। আন্তর্জাতিক চাপে একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন পাক সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী। তাতেই সাড়া দিয়ে ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখেছিলেন মোদি।

চিঠিতে জানিয়েছিলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চায় ভারত। চিঠিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন তিনি। এবার তাতেই ইতিবাচকভাবে সাড়া দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন চিঠিতে।

চিঠিতে ইমরান খান লিখেছেন, ভারতসহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তানের নাগরিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সব ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা। একইসঙ্গে করোনা অতিমারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories