Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

অনেক সাহায্য করেছেন ধন্যবাদ, আর দরকার নেই, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বাংলা থেকে দূরে থাকতে বললেন বিরক্ত দিলীপ

নিউজ ডেস্ক : মোদি ম্যাজিক অতীত, কাজ হচ্ছে না অমিত শাহের চানক্য নীতিতেও। বরং সব জায়গায় তাদেরকে এগিয়ে দিয়ে ক্ষতিই হয়েছে বিজেপির মনে করছে রাজ্য বিজেপি। সদ্য সমাপ্ত বঙ্গ বিধানসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। আর সেই ভরাডুবি কেন হল তা বিশ্লেষণ করতেই আপাতত ব্যস্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতারা। বঙ্গের ভোটে হার সংক্রান্ত আলোচনায় বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় নেতৃত্বকে সাফ জানিয়ে দেন, আপনারা ভোটে অনেকে সাহায্য করেছেন। ধন্যবাদ জানাচ্ছি। আর সাহায্য চাই না। এবার থেকে বাংলায় বিজেপির সমস্ত বিষয় আমাদের এখানকার নেতা–কর্মীরাই পরিচালনা করবে।

বঙ্গ বিজেপির থিঙ্কট্যাঙ্কের মতে, যেভাবে একুশের নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিয়ত বাংলায় এসেছেন প্রচার করেছেন। সব কিছু পরিচালনা করেছেন তাতে দলের লাভ কিছুই হয়নি। উল্টে তৃণমূল বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই বাংলায় আসাকে কটাক্ষ করে গেছে। তৃণমূলের তরফে ভোট প্রচারে বলা হয়েছে বিজেপির বহিরাগতদের ভোট দেবেন না। বিজেপি বহিরাগত দিয়ে ভোট জিততে চায়। আর এই বিষয়েই ভোটবাক্সে পিছিয়ে গেছে বঙ্গ বিজেপি। বিজেপির বহিরাগতদের ভিড় বাংলার মানুষ যে মানতে পারেননি তা এবার স্পষ্ট বুঝে গেছেন দিলীপ ঘোষের মতো এ রাজ্যের নেতারা। ভোটের হার ছাড়াও বাংলায় ভোটের ফল প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মীরা। সেই বিষয়েও আলোচনা হয় বৈঠকে। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে হবে সবার আগে বলেই মনে করেন দিলীপ ঘোষ। শান্তি ফিরিয়ে আনতে হবে। দলের কর্মী–সমর্থকদের রক্ষা করতে হবে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে একমত বঙ্গ বিজেপির একাধিক নেতা।

আপাতত বাংলায় বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করতে রাজ্যে রয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা তরুণ চুঘ। কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশরা আপাতত রাজ্যে নেই। বিজেপির কর্মীদের মতে, অতিরিক্ত কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরশীল হতে গিয়েই ভোটে নিজেদের জমি ধরে রাখা সম্ভব হয়নি। তাই বঙ্গ বিজেপির নেতারাই এবার থেকে দল পরিচালনা করতে চান। মানুষের কাছে রাজ্যের নেতাদেরকেই এবার গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। এদিকে আবার মুকুল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে রাজ্যে বিরোধী দলীয় নেতা হওয়ার ব্যাপারে একটা গোপন কিন্তু সুস্পষ্ট উত্তেজনা চলছে বিজেপির অভ্যন্তরে। সে ব্যাপারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ চাইছে না বলেই এই মন্তব্য দিলীপের বলে মনে করেছে রাজনৈতিক মহল। তাই এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পাল্লা একটু এগিয়ে বলে মনে করা হচ্ছে কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুকুলের গ্রহণযোগ্যতা বেশি হলেই রাজ্য স্তরের নেতাদের কাছে শুভেন্দু একটু বেশীই পছন্দের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories