Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন, এবার শিরদাঁড়া সোজা করুন, ফের ধনখড়কে তুলোধনা কল্যাণের

নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী আগে থেকে মোদিকে অপমান করার পরিকল্পনা করে রেখেছিলেন এই জন্যই তিনি মোদির বৈঠকে ৩০ মিনিট পরে গিয়েছিলেন। টুইট করে এই মন্তব্য করার পর সবার কাছে আবার হাসির খোরাক হলেন রাজ্য পাল। আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে যায় চাপানউতোর। এ প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তুলোধনা করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জির কথায়, ‘‌রাজ্যপাল জগদীপ ধনখড় কবে থেকে মানুষের মন পড়তে শিখলেন তা আমার জানা নেই। জগদীপ ধনখড় এখন থেকে সাইকোলজিস্টের কাজ শুরু করেছেন। আর ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদি। সে কারণে ২৮ মে সবদিক থেকে ‘কালো দিন’।

 

 

 

তিনি আরো বলেন, কবে থেকে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের অংশ হলেন যে প্রশাসনিক বৈঠকে আসবেন? কোথাও কোনওদিন এরকম হয়নি। ভারতবর্ষ এত বড় অপদার্থ প্রধানমন্ত্রী কখনও দেখেনি, প্রতিদিনই তো এখন কালোদিন। জগদীপ ধনখড়ের নিজস্বতা নেই। উনি বিজেপির লোক হয়ে গিয়েছেন। জগদীপ ধনখড়কে এটাই বলতে চাই জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে শিড়দাঁড়া একটু সোজা করুন।’‌

 

 

রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‌রাজ্যপাল জগদীপ ধনখড়কে বলব টুইট বন্ধ করুন। আর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট করেননি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের ক্ষয়ক্ষতি সংক্রান্ত হিসাব তুলে দিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারীর বৈঠকে থাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি করতেই পারেন। শুভেন্দু অধিকারী কোন সরকারি আধিকারিক নন। প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারীর থাকার এক্তিয়ার নেই। নেট নাগরিকরাও ধনখড়কে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারীকে মোদির বৈঠকে যাওয়ার বিষয়টিকে সমর্থন করার জন্য। নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং ভবিষ্যতে বিরোধী দলের প্রধান মুখ হতে চলে মমতাকে অপমানের জন্য মোদি বিজেপির সঙ্গে মিলে শুভেন্দু অধিকারীকে বৈঠকে রাখার পরিকল্পনা কতেনবলে অভিযোগ অধিকাংশের।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories