Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শিশুদের বিকাশ ও অপরাধ প্রবণতার উপর গবেষণা করে দৃষ্টান্ত রাইহানের

এনবিটিভি ডেস্ক: কালিয়াচকের খুন কাণ্ড যখন তুমুল চর্চা চলছে তখন শিশুদের বিকাশ ও অপরাধ প্রবণতার ওপর গবেষণা করে দৃষ্টান্ত তৈরি করলেন কালিয়াচকেরই বাসিন্দা রাইহান শেখ। পাশাপাশি শিশুদের মধ্যে মূল্যবোধের অবক্ষয়, তাদের শৈশবকালীন পুষ্টি ও মানষিক গঠন নিয়েও গবেষণা করে সফল তিনি। কয়েকদিন হল দিল্লি থেকে গ্রামের বাড়িতে এসেছেন রাইহান। গ্রামের বহ মানুষের মধ্যে খুশির আবহ।

রাইহানের গবেষণায় স্পষ্টভাবে বলা হয়েছে জেলায় ৪০ শতাংশেরও বেশি শিশু অপুষ্টির শিকার। মানষিক সুস্থভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশের অভাব ৫০ শতাংশ শিশুর মধ্যে। ফলে অপুষ্টি, অনুন্নত পরিবেশের মধ্যে শিশু বয়স থেকেই অপরাধপ্রবণতার বীজ বপন হয়ে যাচ্ছে তাদের মধ্যে। জানা গেছে, রাইহানের বাড়ি কালিয়াচক-২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের ছবিলপাড়া। রাইহান স্থানীয় রথবাড়ি হাই স্কুল থেকে মাধ্যমিক, মোথাবাড়ি হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে এমএ ও নেট কোয়ালিফাই করা, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে এমফিল ও সদ্য গবেষণা করে ডক্টরেট উপাধি পাওয়া।

মালদা জেলার ১৫টি ব্লক ও দুইটি মিউনিসিপ্যালিটি এলাকার নির্বাচিত শিশুদের নিয়ে এই গবেষণা চালানোর পাশাপাশি কালিয়াচকের ৩টি ব্লক ও হবিবপুর ব্লকে শিশুদের বাড়িতে গিয়ে পর্যবেক্ষণ ও সমীক্ষা চালান। রাইহান জানান, ‘‌এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে ভাবতে হবে। এ ব্যাপারে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’‌ বুধবার রায়হানের বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন সংখ্যালঘু সেলের মালদা জেলার চেয়ারম্যান নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন তার ভাই তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি ব্লক সভাপতি ফারুক আবদুল্লাহ সহ অন্যান্যরা। জেলা সংখ্যা লঘু চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ‘‌মালদা জেলা তথা কালিয়াচকের পুরাতন ১৬ মাইল এলাকায় নারকীয় খুন কাণ্ডে আসিফের ভূমিকায় গোটা রাজ্যের মানুষ হতভম্ব। এই ঘটনায় কালিয়াচক তথা মালদা জেলার সম্মানকে কালিমালিপ্ত করেছে। এই সামাজিক অপরাধ প্রবণতা থেকে বের হতে আবার পথ দেখাচ্ছেন কালিয়াচকের ছেলে রাইহান সেখ। রাইহানের গবেষণা সমাজকে এক উজ্জ্বল আলোর দিশা দেখাবে। আমি পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করলাম। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে আশেপাশে নজরদান করতে হবে।কোন শিশু কিশোর কী অবস্থায় রয়েছেন আশেপাশের সেগুলির ওপর আলোকপাত করতে হবে বলে মনে করেন নজরুল ইসলাম । এদিকে রাইহান বলেন আমার ভালো লাগছে আমার কাজের জন্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম এসে সংবর্ধনা জানাল। আমার গবেষণা শিশুদের মানসিক শারীরিক ও বিভিন্ন বিকাশের ক্ষেত্রে সহায়ক হলে নিজেকে ধন্য মনে করব। আমি আশাবাদী শিশুর উন্নত জীবন গড়তে শুরু থেকেই লড়াই হোক ও আমরা শপথ গ্রহণ করি।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories