Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কাবা শরীফের নয়া গিলাফ তৈরি করার নেতৃত্ব দিলেন হাফিজ তাহির

এনবিটিভি ডেস্ক: পবিত্র কাবা ঘরের নতুন গিলাফ (কিসওয়াহ) তৈরিতে অংশগ্রহণ করেছেন অল পাকিস্তান উলামা কাউন্সিলের সভাপতি শায়খ হাফিজ মুহাম্মদ তাহির আশরাফি। মঙ্গলবার তাহির আশরাফির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবার গিলাফ উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি গিলাফের শেষ সেলাইয়ে অংশগ্রহণ করেন। হাফিজ তাহির আশরাফি গত বছর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্মীয় সম্প্রতি ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়াও তিনি অল পাকিস্তান উলামা কাউন্সিলের সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে সভাপতির দায়িত্ব পালন করছেন।
সৌদির কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফেকচারিং হলি কাবাহ কিসওয়ার পরিচালক অধ্যাপক জায়েদ আল লিহয়ানি ও হারামাইন আর্কিটেকচার এক্সিবিশনের কর্মকর্তা অধ্যাপক আবদুল আজিজ আল আমর পাকিস্তানের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান করেন। প্রতি বছর জিলহজ মাসের ৯ তারিখ তারিখ আরাফা প্রাঙ্গণে হাজিদের অবস্থানকালে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়। সেই অনুযায়ী আগামী ১৯ বা ২০ জুলাই পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হবে। হাদিসের বর্ণনা মতে, নবম হিজরিতে রাসুল (সা.) মক্কা বিজয় করে হজ পালনকালে আরাফার দিন (৯ জিলহজ) সাদা রঙের ইয়ামেনি চাদর দিয়ে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করেন। এরপর থেকে প্রতি বছর এ দিন কাবার গিলাফ পরিবর্তন করা হয়।

ইতিহাস থেকে জানা যায়, মহানবী (সা.)-এর সময় কাবার গিলাফ সাদা ও লাল রঙের ডোরাকাটা ইয়ামানি কাপড় দ্বারা পরিবর্তন করা হয়েছিল। অতঃপর আবু বকর, উমর, উসমান (রা.)-এর সময়ে তা সাদা কাপড় দ্বারা আবৃত করা হয়। ইবনে জুবাইর (রা.)-এর সময় লাল ব্রকেড কাপড় দিয়ে আবৃত করা হয়। আব্বাসি যুগে কখনও সাদা কখনও লাল কাপড় দ্বারা আবৃত করা হত। সেলজুকি শাসনামলে তা হলুদ কাপড় দিয়েও আবৃত করা হয়। আব্বাসি খলিফা নাসির তা কালো কাপড় দ্বারা আবৃত করে। এরপর থেকে কালো রঙের কাপড় ব্যবহৃত হয়। বর্তমানে গিলাফটি তৈরিতে ৬৭০ কিলোগ্রাম কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কিলোগ্রাম স্বর্ণ ও একশ কিলোগ্রাম রূপার তার ব্যবহার করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories