Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দাবি ছিল ২০০, জয় ৭৭ আসনে, এখন আছে ৭৪ বিধায়ক, কিন্তু এবার থাকছে না তাও! সেই সংখ্যা কমে ৭৩ হতে চলেছে

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনে বিজেপির দাবি ছিল ২০০ টি আসন। তার বিপরীতে আসন মিলেছে মাত্র ৭৭ টি। গো হারা হারার পরও সুসময় ফেরেনি বিজেপির। সেই ৭৭ জন বিধায়কের পরিবর্তে বিজেপি বিধানসভায় পাচ্ছে মাত্র ৭৪ জন বিধায়ক। কিন্তু আরো কমবে এই সংখ্যা। কারণ, ধারাবাহিক ভাবে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলা বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে সোমবার বিধানসভায় দেখা যায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে। আর তাতেই বিশ্বজিৎ-বিজেপি দূরত্বের জল্পনা আরও জোরালো হল। সোমবার বিধানসভার অধিবেশন থাকলেও তাতে যোগ দেননি বাগদার বিজেপি বিধায়ক। তার বদলে নির্মলের ঘরে দীর্ঘক্ষণ থাকতে দেখা যায় বিশ্বজিৎকে। খোশমেজাজে আড্ডা দেন তৃণমূল বিধায়কদের সঙ্গে।

 

 

তবে তিনি শাসক শিবিরে যাবেন কিনা শীঘ্রই এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ বলেন, ‘‘আমি বিধায়ক। জনপ্রতিনিধিদের কোনও দল হয় না। একজন বিধায়ক হিসেবে আমি যেখানে খুশি যেতে পারি এবং যার সঙ্গে খুশি কথা বলতেই পারি।’’

 

 

শুধু তৃণমূলের মুখ্য সচেতকের ঘরে যাওয়াই নয়,সোমবার বিশ্বজিৎ যা বলেছেন তা শুনেও বিজেপি শিবির মনে করছে, বাগদার বিধায়ক খুব তাড়াতাড়ি তৃণমূলে চলে যেতে পারেন। বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন শুক্রবার দলের সব বিধায়ককে হাজির থাকার হুইপ দিয়েছিল বিপেজি পরিষদীয় দল। যদিও সে দিন ৭০ জন বিধায়ক এসেছিলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, পুরুলিয়া এবং কুল্টির বিধায়ক বিভিন্ন কারণে আসতে পারছেন না বলে তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন।

 

 

 

কিন্তু ব্যতিক্রম ছিলেন বিশ্বজিৎ। তিনি কেন আসছেন না সেটা দল বা শুভেন্দুকে জানাননি। সোমবার রাজ্য বিজেপি ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরসভা অভিযান করে। সেখানেও ছিলেন না বিশ্বজিৎ। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশ্বজিৎ দাবি করেন, তিনি এমন কোনও কর্মসূচির কথা জানেনই না। রাজ্য বিজেপির প্রশিক্ষণ শিবিরেও অনুপস্থিত ছিলেন তিনি। ফলে তিনি যে শীঘ্রই ফুল পরিবর্তন করতে যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। চানক্য আরো কিছু বিজেপি নেতা ভাঙিয়ে আনবেন এমন কথা বার বার শোনা গিয়েছিল তৃণমূল নেতাদের মুখে। এবার সেই কথাই সত্য হতে দেখা যাচ্ছে ধীরে ধীরে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories