Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

NEET UG 2021 : ১২ সেপ্টেম্বর হচ্ছে নিট ইউজি-র পরীক্ষা, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

নয়াদিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-আন্ডারগ্র্যাজুয়েট) ২০২১-র নির্ঘন্ট জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট ইউজি ২০২১ পরীক্ষা হবে আগামী ১২ সেপ্টেম্বর। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী তাঁর ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে এ কথা জানিয়েছেন। নির্ঘণ্ট অনুয়ায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিট ইউজি ২০২১ পরীক্ষার আয়োজন করবে ১২ সেপ্টেম্বর। সারা দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে করোনা প্রোটোকল মেনে পরীক্ষার আয়োজন করা হবে। এনটিএ-রও ওয়েসবাইটের মাধ্যমে আগামীকাল বিকেল পাঁচটা থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানিয়েছেন, করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি নিশ্চিত রাখতে এবার আরও বেশি শহরে পরীক্ষার আয়োজন করা হবে। এই সংখ্যা ১৫৫ থেকে বেড়ে হচ্ছে ১৯৮। পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যাও ২০২০-র ৩৮৬২ থেকে বাড়বে।

কোভিড প্রোটোকল মেনে চলতে পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক দেওয়া হবে। পরীক্ষা গ্রহণ থেকে পরীক্ষার্থীদের প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় থাকবে। এছাড়াও কন্টাক্টলেস রেজিস্ট্রেশন, যথাযথ স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব বিধি রেখে পরীক্ষার্থীদের বসানোর বন্দোবস্ত করা হবে।

আগামীকাল বিকেল পাঁচটা থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে। এর পর আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ntaneet.nic.in-এ নিট ইউজি ২০২১ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএসএস, বিইউএমএস,বিএইচএমএস কোর্সের জন্য এনটিএ এই পরীক্ষা আয়োজন করে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories