Friday, March 6, 2026
24.4 C
Kolkata

চীনকে প্রতিরোধ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব না, বলছেন সামরিক বিশেষজ্ঞরা

সম্প্রতি পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত চীনা সামরিক মহড়াটি জন্য চীনের সমুদ্র সুরক্ষা কর্তৃপক্ষ ২১ জুলাই পর্যন্ত বানিজ্য জাহাজগুলির ক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ অঞ্চল আদেশ জারি করে। গণতান্ত্রিক তাইওয়ানের ১ শ’ ৩৫ নটিক্যাল মাইল উত্তরে পূর্বের চীনা উপকলে পিপলস লিবারেশন আর্মির ৬ দিনের এই বড় আকারের লাইভ-ফায়ার মহড়াটি তাইওয়ানকে লক্ষ্য করে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবীণ চীনা বিশেষজ্ঞ ডু ওয়েনলং। এই সামরিক বিশেষজ্ঞ আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন যে, চীনা বাহিনী তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনও সুযোগ দেবে না।

 

 

চীনের সরকারী সম্প্রচারক সিসিটিভি-র ‘প্রতিরক্ষা পর্যালোচনা’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঙ্গলবার ওয়েনলং বলেন যে, পিএলএর বাহিনী ‘এক দিনের মধ্যেই’ তাইওয়ানের তীরে পৌঁছাতে সক্ষম। এছাড়াও বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের প্রায় ১ শ’ ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বের চীনের সামরিক অনুশীলন ও তাইওয়ানে একটি অনুমানমূলক আক্রমণ সম্পর্কে ওয়েনলং বলেন, ‘কৌশলগত দৃষ্টিকোণ থেকে, এটি আমাদের অতি অল্প সময়ের মধ্যে এই দূরত্বকে অতিক্রম করতে সহায়ক, তারপর দ্বীপটিতে লড়াই শুরু করা যাবে।

তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের জন্য মার্কিন বিমান বাহিনীর একটি জেট কথিত ক‚টনৈতিক চিঠি পৌছানোর উদ্দেশ্যে তাইপেইতে অবতরণ করার একদিন পরই চীনের লাইভ-ফায়ার ড্রিলগুলির ঘোষণা করা হয়। আমেরিকান সামরিক সম্পত্তির সাথে জড়িত ৩৪ মিনিটের এই ডেলিভারি স্টপওভারটি বেইজিংকে উদ্বিগ্ন করে তোলে, যা যুক্তরাষ্ট্রকে চীনের আকাশসীমাতে অনুপ্রবেশের জন্য অভিযুক্ত করে।

 

 

ওয়েনলং পিএলএ’র অনুশীলনকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক ব্যস্ততা সম্পর্কে ‘গুরুতর সতর্কতা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘খুব অল্প দূরত্বে চলমান মহড়াগুলিকে একটি নিয়মিত অনুশীলন হিসাবে বিবেচনা করা যেতে পারে, তবে আমি মনে করি তারা [তাইওয়ান] বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছে। তাইওয়ানই লক্ষ্য।’

তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র কতটা সময় পাবে, এমন প্রশ্নের জবাবে ওয়েনলং বলেছেন, ‘চীন মহড়াটিকে দ্বীপটিতে আক্রমণ চালানোর জন্য আক্রমণাত্মক বার্তা হিসেবে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ‘মার্কিন সেনাবাহিনী উপস্থিত হওয়ার আগেই আমরা আমাদের সমস্ত যুদ্ধের কাজ সম্পন্ন করব। তাইওয়ান প্রণালীর যুদ্ধটিতে তাদের হস্তক্ষেপ করার কোনও সুযোগ থাকবে না।

 

 

উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অংশ বলে বিবেচনা করে। দুই প্রতিবেশীকে আলাদা করা তাইওয়ান প্রণালীর সংকীর্ণতম স্থানটি মাত্র ৭০ মাইল প্রশস্ত। তাইওয়ানের কিনমানের অন্তর্গত দ্বীপগুলিও চীনের ফুজিয়ান প্রদেশের বন্দর শিয়ামেন থেকে মাত্র ৩ মাইল দূরে অবস্থিত। তাই যুদ্ধের সম্ভাবনা বা ফলাফলের ক্ষেত্রে ওয়েনলংয়ের দাবিকে মোটেই উড়িয়ে দেয়া যায় না। সূত্র: নিউজ উইক, ইনকিলাব।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories