Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গরুর দুধে সোনা তত্ব দিলীপের, বললেন, যারা দুধ খায়নি তারা সোনার দর বুঝবেন না

 

 

গরুর দুধে সোনা পাওয়া যায় বলে দাবি করেছিলেন। বিতর্কের পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং ‘গোমাতা’র কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলেন। শুক্রবার দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, শত কটাক্ষ-সমালোচনা ধেয়ে আসলেও নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না। শুক্রবার হেস্টিংসের বিজেপির দফতরে কিষান মোর্চার অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি বলেন,’কলকাতা ও আশপাশের জেলায় গো-পালন হয় না। প্যাকেটের দুধটা দুধই নয়। আমি বলেছিলাম গোরুর দুধে সোনা পাওয়া যায়। তাতে সোনার ছেলেরা ক্ষেপে গিয়েছিল। যে কোনওদিন দুধ খায়নি সে বুঝবে কীভাবে! তাঁদের কষ্টটা আলাদা। বাঙালি এখন দুধ-চা হজম করতে পারে না।

সূত্রের খবর সেখানে দিলীপ ঘোষ মন্তব্য করেন,‘‘কলকাতা বা তার আশপাশের জেলায় গো-পালন প্রায় হয়ই না। আমরা প্যাকেট দুধ খাচ্ছি। আমি বলেছিলাম, দুধে সোনা পাওয়া যায়। অনেকে তার বিরোধিতা করেছিলেন। কিন্তু যাঁরা আসল দুধই খাননি, তাঁরা সোনার দর বুঝবেন কীকরে?’’ দুধে সোনা পাওয়ার মন্তব্যে আরও একবার সায় দেওয়ায় ফের একবার বিতর্কের মুখে দিলীপ ঘোষ।

এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘দিলীপবাবু যদি সেই আসল গরুর সন্ধান দিতে পারেন, তাহলে তা নিয়ে গবেষণার ব্যবস্থা হবে।” অতীতের এই মন্তব্যকে আরও একবার আমল দিয়ে ফের বিরোধীদের সমালোচনার মুখে পড়লেন তিনি।

বছর দুই আগে ৫ নভেম্বর ২০১৯ বর্ধমানের ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’ র সভায় তিনি দাবি করেছিলেন, ‘‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়।’’ আরও বলেছিলেন, দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories