Friday, July 24, 2026
26.8 C
Kolkata

করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে সৌদিতে..

করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে সৌদিতে..

এনবিটিভি নিউজ ডেস্কঃ

দেশ সৌদি আরবে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৮৩ জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৭৩৬ জন। এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৬৯ জন রোগি। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪ জন।  স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, আরো অন্তত ১,৬৩২ জনের অবস্থা গুরুতর। সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি কঠোর লকডাউন শিথিল করার পরপরই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। শনি ও রোববারও ৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়। এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে গত শুক্রবার মক্কা যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব। লকডাউনের মধ্যে বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও রাখা হয়েছে। মসজিদগুলোতে সব ধরণের নামাজ স্থগিত করা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি কর্মজীবীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।করোনা পরিস্থিতির কারণে এর আগেই ওমরাহ পালন স্থগিত করে সৌদি আরব। অবস্থা দিনকেদিন খারাপ হওয়ায় ওই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories