Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে

দিন দুয়েক আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও একটি নিম্নচাপের ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে। যে নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি আগামী শনিবার ঘনীভূত হতে পারে। পাশাপাশি এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আর যদি তা গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে তা ধেয়ে আসবে বাংলা ও ওড়িশার দিকে।

এর আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অবস্থান করছে। যার ফলে মৌসুমী অক্ষরেখা সেই নিম্নচাপ থেকে ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কলকাতা অথবা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উপকূলের জেলাগুলিতে রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির দেখা মিলবে। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, শনিবার উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের দরুন উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সতর্কতাবাণী হিসাবে হাওয়া অফিস জানিয়েছে, মত্‍স্যজীবীরা যেন ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে না যান।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories