Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

আসানসোলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ, আত্মহত্যা মানতে নারাজ মৃতার বাবা

উজ্জ্বল দাস, আসানসোল: ঘুম থেকে উঠে স্বামী দেখছেন তাঁর বাড়ির বাগানের লিচু গাছে ঝুলছেন তাঁর স্ত্রীর দেহ।এমনই দুঃখজনক ঘটনা ঘটলো সোমবার, রূপনারায়নপুরের নেতাজী কলোনীতে। মৃত বধূর নাম দূর্বা চ্যাটার্জী(৩৬)।স্বামীর নাম সঞ্জয় চ্যাটার্জী। কি কারণে আত্মহত্যা তা মেনে নিতে পারছে না পরিবারের কোনো সদস্য।

পরিবারের তরফে রূপনারায়নপুর ফাঁড়িতে মৃত্যুর অভিযোগ জানিয়ে প্রকৃত তথ্য অনুসন্ধান করার জন্য আবেদন জানিয়েছেন।পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৬ টা নাগাদ ঘুম থেকে উঠে সঞ্জয়বাবু দেখেন, তাঁদের বাগানের ছোট লিচু গাছ থেকে তাঁর স্ত্রী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।কিন্তু পুলিশ দেখতে পায় মৃত দুর্বা দেবীর হাতের শিরা ব্লেড দিয়ে কাটা আছে।আবার লাল কালিতে লেখা একটি সুইসাইড নোটও পুলিশ উদ্ধার করেছে। যেখানে লেখা আছে “আমি…. মামন, আমার সবকিছু ছিল, আমি সেইসব হেলায় হারালাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”।

এদিকে দুঃসংবাদ পেয়েই তার বাপের বাড়ি থেকে তাঁর বাবা কৃষ্ণদাস ব্যানার্জি সহ পরিজনেরা ফাঁড়িতে ছুটে আসেন। কৃষ্ণদাস বাবুর অভিযোগ, এই হাতের লেখা তাঁর মেয়ের নয়। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। যদিও মৃতার স্বামী সঞ্জয় চ্যাটার্জী বলছেন, তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। তাঁদের ১৬ বছরের এক পুত্র আছে।তিনি জানান, কি কারণে এই সিদ্ধান্ত নিলো তাঁর স্ত্রী তিনি তা বুঝতে পারছেন না।কিন্তু জানা গেছে,  এই পরিবারের উপর প্রচুর ঋণের বোঝা রয়েছে। এই কারণে আত্মহত্যা কিনা পুলিশ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories