Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য খোলা হলো বিনামূল্যের বস্ত্র বাজার দিনাজপুরে

জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ করোনা আবহে সারা রাজ্য জুড়ে সমস্যায় পড়েছেন অসহায় গরীব মানুষজন। সে তালিকা থেকে বাদ যায়নি সুদুর দক্ষিন দিনাজপুর জেলা। এবার সেই সব মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইন্দুস ফাউন্ডেশন’। শুক্রবার তাদের পক্ষ থেকে একটি বিনামূল্যের বস্ত্রের বাজার খোলা হলো। জানা যায় এখানে অপ্রয়োজনীয় বাড়তি কাপড় দিয়ে বিনিময়ে কাপড় নেওয়া যাবে। সাথে কাপড় দেওয়া যাবে এখানে। এই দিন কাপড় নিতে এলাকার বহু অসহায় দুঃস্থ মানুষেরা ভিড় জমান।

এই বস্ত্র বাজারের নাম দেওয়া হয় ‘উদারতার বস্ত্র বিপনী’ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বুনিয়াদপুর সহ জেলার বাসিন্দারা। এদিন এই বস্ত্র বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহর তৃণমূল যুব সভাপতি তন্ময় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা, উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সাধন সরকার সহ অন্যান্যরা। জানা গেছে, বছরভর প্রত্যেকদিন এখান থেকে এলাকার মানুষজন তাদের প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করতে পারবেন যা স্বাচ্ছন্দে নিতে পারবেন সকলে। এইদিন কাপড় নিতে আসা এক মহিলা সর্বপ্রথম বিনামূল্যের বস্ত্র বাজারের ফিতে কেটে বাজারের সূচনা করেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories