Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা

ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা । ২০১১-র উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩।

ঘোষণা হলো ভবানীপুর উপনির্বাচনের ফল #BhabanipurByPoll। জানা যাবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলও। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া গণনাকেন্দ্র।
গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী #MamataBanerjee।
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে,সকাল ৮টা থেকে শুরু গণনা প্রক্রিয়া। ২১ রাউন্ড গণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুল।
প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। আর তৃতীয় বলয় – অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান।সকালে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।
মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হবে,জঙ্গিপুর পলিটেকনিক কলেজে।
কমিশন সূত্রের খবর,জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে।
গণনাকেন্দ্রে করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories