Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

প্রেমে ধোঁকা, জীবন গেল যুবকের

জৈদুল সেখ, বড়ঞাঃ ভালোবাসা কেড়ে নিল আবারো একটি তরতাজা জীবন। ভালোবেসে প্রেমিকার কাছে ধোঁকা খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল মুর্শিদাবাদের বড়ঞা থানার পারশালিকা গ্রামের বছর পঁচিশের যুবক কর্ণ ঘোষ।

এদিন সকালে তার নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন, পরে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক যুবতীর সঙ্গে দীর্ঘ 4 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ঐ যুবকের। এমনকি তারা রেজিস্ট্রি করে বিয়েও করে বলে দাবি মৃতের পরিবারের। অভিযোগ, 4  বছর ধরে প্রেমের সম্পর্ক থাকলেও এদিন সকালে প্রেমিকা তার বাড়িতে ওই যুবককে ডেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে এবং প্রেমিকাসহ প্রেমিকার পরিবারের লোকজন ওই যুবককে মানসিক চাপ দেয়। যার জেরে সম্পর্কে অবমাননা ও মানসিক চাপ সহ্য করতে না পারায়  কার্যত আত্মহত্যা করে ঐ যুবক বলে জানায় পরিবারের লোকজন। ঘটনায় শোকোস্তব্ধ যুবকের গ্রামসহ বন্ধু স্বজন। ঘটনার সঠিক তদন্তের দাবী করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে মৃতের পরিবার থেকে সোশ্যাল মিডিয়াতেও।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories