Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস উপলক্ষে অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান মোহদিপুর সীমান্তে

এনবিটিভি ডেস্কঃ মালদার মোহদিপুর সীমান্ত চৌকিতে ৭০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার ওপরও পাঠ দেওয়া হল। এদিন বিকাশ মিশনের ছাত্রীরা এতে অংশ নেয়। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ু্য়ারা এতে অংশ গ্রহণের সুযোগ পায়।

জানা গিয়েছে, সেখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। মূলত, পড়ুয়াদের বিএসএফ নিয়ে অমূলক ভীতি দূরীকরণ, শৃঙ্খলা পাঠ ও সাধারণ মানুষের মধ্যে বিএসএফ সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়ার জন্য ও পড়ুয়াদের এই কাজে ভবিষ্যতে উজ্জীবিত করাই প্রদর্শনীর মূল লক্ষ্য।

এই দু’‌দিন পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার ওপরও পাঠ দেওয়া হয়। বিএসএফের কার্যকলাপের স্বচ্ছ ধারণা পেয়ে খুশি পড়ুয়ারা। তাদের অনেকে উদ্বুদ্ধ হয়ে বিএসএফে যোগদানের ইচ্ছে প্রকাশ করে।

সংশ্লিষ্ট ব্যাটেলিয়নের অ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট কপিল চতুর্বেদী জানান, দু‘‌দিনের অস্ত্র প্রদর্শনীর এদিন ছিল শেষ দিন। পড়ুয়াদের ২ ঘন্টা করে সময় দেওয়া হয়। এছাড়াও আধ ঘন্টার একটি ডকুমেন্টারি সিনেমা দেখানো হয়, যা ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের উপরে তৈরী। তাতে সেনাবাহিনীর কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

পড়ুয়াদের মধ্যে উম্মেকুলসুম বলেন, ‘‌এতদিন বিএসএফ সম্পর্কে কোনও ধারণায় ছিল না। এখানে না এলে অনেক কিছুই অজানা থেকে যেত। আমরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র সম্পর্কে জানতে পারলাম। আমাদের মধ্যে অনেকেই এখন বিএসএফে নাম লেখার ইচ্ছেও প্রকাশ করেন। খুব ভাল লাগলো।’‌’‌

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories