Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

Domkal: স্কুলে ঠিকমতো হয়না ক্লাস, পরীক্ষা পিছানোর দাবিতে ভাঙচুর পড়ুয়াদের

ডোমকলঃ নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগে ক্লাসরুমের চেয়ার, টেবিল ভাঙচুর করল দশম শ্রেণীর পড়ুয়ারা। চেয়ার, টেবিল ভাঙ্গচুর করতে করতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের বিএসএমএম হাই মাদ্রাসা স্কুলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

জানা গিয়েছে, স্কুল খোলার পর থেকে পড়ুয়াদের নিয়মিত ক্লাসে গাফিলতি এবং বেনিয়ম ভাবে ক্লাস করান শিক্ষকরা। দুই তিনদিন বলার পরেও কোনওরকম পরিবর্তন না দেখে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। অভিযোগ,  সোমবার স্কুলে চারটি ক্লাস হয়ে টিফিনের পরও অতিরিক্ত ক্লাসে যেতে দেরি করেন শিক্ষকেরা। প্রতিবাদ করতেই ছাত্রদের মারধরের অভিযোগ উঠে শিক্ষকদের বিরুদ্ধে । রেগে গিয়ে ভাঙচুর চালায় ক্লাসে থাকা চেয়ার টেবিল। এরপরই স্থানীয়রা গিয়ে পড়ুয়াদের শান্ত করেন।

যদিও প্রধান শিক্ষক কুরবান আলী পুরোপুরি ঘটনা অস্বীকার করে পরীক্ষার দিকে সুর চড়ান। তিনি বলেন, “ছাত্রদের আগামী কয়েকদিন বাদে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা। ওদের প্রিপারেশন ঠিকমতো হয়নি বলে পরীক্ষা দিতে চাইছেনা। সেটা সম্ভব নয় বলে ছাত্ররা এমন কান্ড ঘটিয়েছে।”

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories