Thursday, March 12, 2026
34.2 C
Kolkata

নভেম্বরে করোনা সংক্রমণ চরমে উঠবে, সতর্ক করল ICMR

এনবিটিভি ডেস্ক: ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ৯ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১১ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এখনও চরম সঙ্কটের সম্মুখীন হয়নি ভারত। নভেম্বরে চরমে পৌঁছাবে ভারতের করোনা সংক্রমণ! আরও সঙ্কটজনক হবে পরিস্থিতি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’-এর (ICMR) গবেষণায়।

গবেষকদের দাবি, ৩৪ দিনের পরিবর্তে ৭৬ দিনের লকডাউন জারি করা উচিত। না হলে নভেম্বরে ভারতে করোনা সংক্রমণ ৬০ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশে পৌঁছে যেতে পারে। ICMR-এর গবেষকদের ব্যাখ্যা, লকডাউন না থাকলে করোনা সংক্রমণ প্রায় ৮৩ শতাংশ বেড়ে যেতে পারে। তাঁদের দাবি, জুলাইতেই দেশের করোনা পরিস্থিতি চরমে পৌঁছে যেতে পারত। তবে লকডাউন দীর্ঘায়ীত করার ‘সুফল’ হিসাবে এই সঙ্কটকে মাস খানেক পিছিয়ে দেওয়া গিয়েছে।

ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের হাসপাতালগুলিকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’-এর (ICMR) পক্ষ থেকে। তাই আসন্ন বিপদের কথা মাথায় রেখে হাসপাতালগুলির আইসিইউতে বেডের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করছেন ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’-এর গবেষকরা।

Hot this week

ভোটার তালিকা থেকে ১৬৩ জনের নাম বাদ, কাকদ্বীপে বিএলও-র বাড়িতে হামলার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভোটার তালিকা প্রকাশকে ঘিরে এক...

পরিবারের আপত্তি উপেক্ষা করে মুসলিম প্রেমিক ফরমানকে বিয়ে মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’মোনালিসার

সম্প্রতি এক ঘটনাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মোনালিসা...

এসআইআর বিতর্কে কমিশনের বক্তব্যে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে চিঠি সেলিমের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা বিশেষ নিবিড় সংশোধন...

আনএইডেড মাদ্রাসার নবান্ন ঘেরাও অভিযান! ব্যারিকেট করে রাস্তা আটকালো কলকাতা পুলিশ

কলকাতায় আবারও রাস্তায় নামলেন আনএইডেড মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকারা।...

Topics

মার্কিন ঘাঁটিকে নিশানা করে অব্যাহত ইরানের পাল্টায় ড্রোন ও মিসাইল হামলা

পশ্চিম এশিয়ার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থির হয়ে উঠেছে। সাম্প্রতিক...

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

Related Articles

Popular Categories