Friday, July 24, 2026
28.4 C
Kolkata

১৮ই জুন থেকে কি আবার লকডাউন? পড়ুন বিস্তারিত

এনবিটিভি ডেস্ক,এনবিটিভি:
দেশ জুড়ে ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক। করোনা সংক্রমণের তালিকায় ভারত এখন চতুর্থ স্থান নিয়ে বসেছে। প্রথমে আমেরিকা থাকলেও রোজ রোজ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা করোনা সংক্রমণ বার বার মানুষের মনে চিন্তা বাড়াচ্ছে। আর এরমধ্যে লক ডাউন নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেন্দ্রীয় সরকার জানান দিয়েছে সংক্রমিত এলাকায় কড়া হাতে নিয়ম পালনে জোর দেওয়া হলেও নতুন করে আর লক ডাউন হওয়ার সম্ভাবনা কম ।
বেশ কদিন ধরেই লক ডাউন হওয়া নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন। লক ডাউন নিয়ে অনেক খবর মেলার পর প্রেস ইনফরমেশন বুরো জানিয়েছে আঠেরো জুন থেকে লক ডাউন হবে না। বিগত তিন মাস লক ডাউন চলার ফলে পুরো অর্থনীতি ভেঙ্গে পড়েছে। আর এখন নতুন করে আবার লক ডাউন ঘোষণা করা হলে ভারতের অর্থনীতির ওপর একটা চাপ সৃষ্টি হবে। তবে নিয়ম মেনে, চলবে কাজকর্ম। মঙ্গল ও বুধবারে প্রধানমন্ত্রীর সঙ্গে হতে চলা মুখ্যমন্ত্রীদের বৈঠক না হওয়া পর্যন্ত এখনো সঠিক করে কিছু বলা না গেলেও কেন্দ্রীয় সরকার যা আভাস দিয়েছে তার থেকে বোঝাই গেছে নতুন করে লক ডাউন নাও হতে পারে। তবে গত দুদিনের করোনা সংক্রমণ কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়।
এর মধ্যেই একটা একটা করে দোকান, বাজার, শপিং মল খোলার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ভারতের অর্থনীতিকে ফের সচল করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ফের নতুন করে লক ডাউন আবার অর্থনীতিতে ধাক্কা দেবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। অর্থনীতিকে সচল করতে সদ্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র তার পাশাপাশি বজায় রাখা হচ্ছে করোনা সাবধানতা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories