Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে তৃণমূল প্রধানের গাড়িতে দুষ্কৃতী হামলা

এনবিটিভি,মুর্শিদাবাদ: তৃণমূল প্রধানের গাড়িতে দুষ্কৃতী হামলা মুর্শিদাবাদের ইসলামপুরে। জানা গেছে, রাণীনগর ১ নং ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান মোস্তফা সরকারের গাড়িতে শুক্রবার সকালে দুষ্কৃতীরা আক্রমন করে বলে অভিযোগ। ওই ঘটনায় প্রধান সহ আরও পাঁচ জন ব্যাক্তি আহত হয়েছে। তার মধ্যে একজনকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্রের খবর ,একটি গাড়িতে ড্রাইভার সহ ছয় জন মিলে ইসলামপুরের পথে আসছিলেন। মাঝে টেকরাইপুর অঞ্চলে প্রায় দুশো মানুষ লাঠি, বর্শা ইত্যাদি নিয়ে তাদের গাড়িতে আক্রমন করে।

গাড়িতে থাকা ব্যাক্তিদের দাবী, রাণীনগর ১ নং ব্লকের এক তৃণমূল কর্মী জাকারিয়া হোসেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও জাকারিয়া তৃণমূলের দলীয় কোনও পদে যুক্ত নয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories