Saturday, September 5, 2026
28 C
Kolkata

পুরো ইসরায়েল এখন হামাসের হামলার আওতায় : হামাস

 

ইহুদিবাদী ইসরায়েলের যেকোনো জায়গায় এখন হামাস হামলা চালাতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদ আজ-জাহার। তিনি বলেছেন, ১৯৮৭ সালে এই সংগঠন যখন গঠিত হয় তখন তার শক্তি সামর্থ্য ছিল একেবারে শুরুর পর্যায়ে কিন্তু এখন এ সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হামাসের হামলার আওতায় এখন পুরো ইসরায়েল।

 

বুধবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেন মাহমুদ আজ-জাহার। তিনি আরও বলেন, একেবারে শূন্য হাতে হামাস পথচলা শুরু করে। এক সময় শত্রুদের সঙ্গে পাথর দিয়ে লড়াই করেছে কিন্তু এখন তার যেসব ক্ষমতা অর্জিত হয়েছে তাতে সমস্ত অধিকৃত ভূখণ্ড হুমকির মুখে পড়েছে।

 

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াই সীমাহীন উল্লেখ করে হামাসের এ নেতা বলেন, হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে প্রতিরোধকামী এ সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত। হামাস আরো প্রমাণ করে দিয়েছে যে, আল-কুদস এবং আল-আকসা মসজিদ রক্ষার ক্ষেত্রে তারা আপোষহীন।

 

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামাসের সামরিক শাখা ইজদুদ্দিন আল-কাসসাম ব্রিগেড গত বুধবার গাজা উপত্যকায় সামরিক মহড়া চালায়।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories