Saturday, September 5, 2026
28 C
Kolkata

কে এস শান এর খুনীদের শাস্তিদের দাবীতে এসডিপিআই- এর সভা মুর্শিদাবাদে

এসডিপিআই কেরালা রাজ্য সম্পাদক কে এস শান ও দেবগ্রামে রেলযাত্রী বেলডাঙার যুবক নিজামুদ্দিন হত্যার প্রতিবাদে সুতির কাশিমনগর মোড়ে অনুষ্ঠিত হলো এস ডি পি আই-এর প্রতিবাদ সভা।

উল্লেখ্য, গত১৮-ই ডিসেম্বর রাত্রে কেরালার SDPI রাজ্য সম্পাদক কে এস শান বাইকে বাড়ি ফেরার পথে দুস্কৃতিদের দ্বারা নিহত হন, এবং গত ১৪-ই ডিসেম্বর দেবগ্রাম স্টেশনে বেলডাঙার ২৫ বছরের যুবক নিজামুদ্দিন সেখকে দূস্কৃতিরা ট্রেন থেকে ছুঁড়ে হত্যা করে। অবিলম্বে দুস্কৃতিদের চিহ্নিত ক’রে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান পথসভার বক্তারা।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসডিপিআই মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মহাম্মদ রাকিম সেখ, সুতি বিধানসভা কমিটির সভাপতি, এসএম সেমফুল, সাধারণ সম্পাদক এমদাদুল হক, রাজেন মীর প্রমূখ।

মহাম্মদ রাকিম সেখ তার বক্তব্যে বলেন যে “কেরালার এসডিপিআই রাজ্য সম্পাদক কে এস শান ও নিজামুদ্দিন সেখ কে হত্যা ক’রে দেশের এক শ্রেণীর মানুষ সংখ্যালঘুদের ভীতসন্ত্রস্ত ক’রে তাদের স্বার্থ পূরণ করতে চায়। ভবিষ্যতে তারা যাতে এরকম দুষ্কর্ম করতে না পারে তার জন্য দুস্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার ক’রে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

অন্যান্য বক্তারাও দুস্কৃতিদের গ্রেপ্তারের জোরালো দাবি জানান।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories