Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ফিরে দেখা জলঙ্গি পদ্মার বাঁকে ২৪ বছর আগের ভোরবেলা, থমকে আছে সেই মুহূর্ত !

এনবিটিভি,জলঙ্গিঃ  জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত আমাদের সকলের জীবনে দাগ কেটে যায়। যা আজীবন ভোলার মতো থাকেনা। মুর্শিদাবাদে এমন এক ঘটনা ঘটে ছিল প্রায় ২৪ বছর পূর্বে। আজ সেই ঘটনা মনে পরলেই এক বেদনার চিত্র ফুটে ওঠে। আজ সেই দিন ১৩ জানুয়ারি ।

 ১৯৯৮ সালের ১৩ জানুয়ারিতে জলঙ্গি পদ্মার বাঁকে বাস দুর্ঘটনার প্রতিবেদন। ১৯৯৮ সালের ১৩ই জানুয়ারি । সেই সময়টা ছিল রমজান মাস, ঘন কুয়াশায় মোড়া ভোর। রোজার সেহরি খেয়ে কাজে বেরিয়েছিলেন কেউ কেউ। ভোরবেলায় অতিরিক্ত মাছের দেখা পাওয়া যায়, ভেবে কয়েকজন নৌকা নিয়ে নেমেছিলেন পদ্মায়।

আজ শহিদ স্মরণ জলঙ্গিতে।

হটাৎ বিকট শব্দ করে পদ্মার দিকে ছুটে গিয়েছিল পিকনিক ফেরত ছাত্রছাত্রীদের বাস। হাড়হিম কনকনে শীতের ঘেরাটোপে, কুয়াশায় অস্পষ্টতায় কিছু বুঝার আগেই পদ্মায় তলিয়ে গিয়েছিল সেই বাসটি। তৎকালীন মুর্শিদাবাদ জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, সেই বাস ৭৫ জন ছেলেমেয়েকে নিয়ে ডুব দিয়েছিল পদ্মায়। সেই দুর্ঘনায় মৃত্যু হয়েছিলো ৬২ জনের। তাদের অধিকাংশের বাড়ি ছিল নদিয়ার জেলার করিমপুরে থানা এলাকায়।

সময়টা ছিলো রমজান মাস, রোজার সেহরি খেয়ে অনেকেই নামাজের যাওয়ার চিন্তা ভাবনা করছিলো ।

শীতের কুয়াশার জন্য অনেকেই আবার লেপের মধ্যে পা ঢুকিয়ে ঘুম ঘুম চোখে বিছানায় কাত। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ, কিসের শব্দ জানতে, ঘর ছেড়ে বেরিয়ে পড়ছিল অনেকেই। কুয়াশার অন্ধকারে স্থানীয় প্রতিবেশীরা দেখে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে একটি বাস। কিছুই করতে পারেনি তারা। পদ্মার পাড়ে অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে ডুবতে থাকা বাসের মানুষের চিৎকার শুনেছিল তারা!’’

উদ্ধারের কিছু স্মৃতি ছড়িয়ে আছে আশপাশের গ্রামেগঞ্জে। তৎকালীন বিধায়ক ইউনুস সরকার, স্থানীয় বাসিন্দা মাসুম আহমেদ, ওই অঞ্চলের বর্তমান প্রধানের মতো মানুষেরা বলেন, আজ সেই ঐতিহাসিক মর্মান্তিক দিন। ১৯৯৮ সালের আজকের দিনেই আমাদের জলঙ্গি পদ্মা নদীতে বাস  ডুবে ৬৭ জন ছাত্রছাত্রীর মৃত্যু ঘটেছিলো।

সত্যিই খুব মর্মান্তিক গ্রামীণ হাসপাতালে সারিসারি মৃতের দেহ। দীর্ঘদিন উদ্ধারের কাজ চললেও মিলেনি অনেকের খোঁজ। সেই দিনটির কথা মনে পড়লে সত্যিই আচকে ওঠে প্রান।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories