Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

খুলনায় কর্তব্যরত ডাক্তারকে পিটিয়ে হত্যা,বিচার দাবিতে বিক্ষোভ চিকিৎসক সংগঠনের।

মোঃ সালাহউদ্দিন,

জেলা প্রতিনিধি,

কর্তব্যরত অবস্থায় কথা কাটাকাটির এক পর্যায়ে ডাক্তারকে মারাত্মক মারধর করে হত্যা করেছে রুগীর আত্মীয় স্বজনরা।
নিহত ডা: আব্দুর রকিব খান খুলনার একটি ক্লিনিকের পরিচালক ছিলেন।তার মৃত্যুর ঘটনায় গতকাল বুধবার(১৭জুন) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ জঘন্যতম হত্যায় জড়িত থাকার সন্দেহের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে খুলনা মহানগরীতে অবস্থিত নিরালা মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে ডা: রকিবকে দাফন সম্পন্ন করা হয়। নিহত ডা: আব্দুর রকিব খান খুলনার বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন । এ ছাড়া জেলা স্বাস্থ্য প্রশাসনে পরিচালকের পদমর্যাদায় চাকরি করতেন।

ঘটনাপ্রবাহ থেকে জানা গেছে. গতকাল দুপুরে ডা: রকিবের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জনাব সাইফুল ইসলাম নিজে বাদি হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করেছেন।এছাড়াও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসলাম বাহার জানান, এ ঘটনায় বেজেরডাঙ্গা থেকে মঙ্গলবার রাতে আবদুর রহিম নামের একজনকে আটক করা হয়েছে। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, গত ১৪ জুন ডা: রকিব খানের ক্লিনিকে সিজার করে সন্তান প্রসব করানোর পর মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের ফলে মায়ের মৃত্যু হয়। এ মৃত্যুর জন্য ডাঃ রাকিব খানকে দায়ী করে ওই মায়ের আত্মীয়স্বজন। এবং তৎক্ষনাৎ তাকে প্রচন্ড মারাত্মকভাবে মারধর করে। এতে ঘটনাস্থলে ডাক্তারের মৃত্যু হয়।

এদিকে ডা: রকিব খানের এ জঘন্যতম হত্যার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি এবং চিকিৎসকদের জীবনের নিরাপত্তার দাবিতে গতকাল খুলনার বিএমএ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিএমএর সভাপতি ডা: শেখ বাহারুল আলম। বক্তৃতা দেন বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা: মো: মেহেদী নেওয়াজ, বিপিএইচসিডিও এর খুলনা জেলা শাখার সভাপতি ডা: গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা: মো: শওকাত আলী লস্করসহ আরও অনেকে।

এ ছাড়া বিএমএর এক সভায় হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে খুনীদের গ্রেফতার ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত খুলনা জেলার সকল চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা করেছেন । তবে কোভিড-১৯ হাসপাতাল এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি সেবাসমূহ চালু থাকবে। এছাড়া সভায় খুলনা বিএমএ, বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ অফিসসহ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে শোকাবহ কালো পতাকা উত্তোলন এবং সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শোক প্রকাশমূলক কালো ব্যাজ ধারণ করার নির্দেশ দেয়া হয়েছে। সভায় খুলনা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা: মো: মামুনুর রশিদকে আহ্বায়ক, ডা: মো: সওকাত আলী লস্করকে যগ্ম আহ্বায়ক, ডা: সুমন রায়কে সদস্য সচিব এবং ডা: ইউনুচ উজ্জামান খান তারিম, ডা: দেবনাথ তালুকদার রনি ও ডা: এস এম তুষার আলমকে সদস্য করে আন্দোলন মনিটরিং কমিটি গঠন করা হয় ।এ হত্যাকান্ডের সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন ডাক্তার রা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories