Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে সরকারী সাহায্যের আর্জি পরিবারের

এনবিটিভি, রাণীনগরঃ মুর্শিদাবাদের রাণীনগর থানার অন্তর্গত মালিপাড়ার বাসিন্দা মিলন শেখ বয়স ৩০ কেরলের এর্ণাকুলাম জেলার পট্টিমাটাম গ্রামে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হটাৎই অসুস্থ হয়ে পড়লে তার রুমমেট  স্থানীয় কোলেনচেরি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।তারপর চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।

পরিবারের কাছে খবর পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত দেহকে ফিরিয়ে নিয়ে আসার জন্য লাগবে লক্ষাধিক টাকা তাই কাতর আর্জি সরকারের সাহায্যের।

স্থানীয় সূত্রে খবর, তাদের আর্থিক অবস্থা একেবারেই সচ্ছল নয় দিন আনতে পান্তা ফুরায়। পরিবারে ওই একমাত্র রোজগার করত। তাই অত টাকা খরচ করে মৃতদেহ আনা সম্ভব নয় তাদের পক্ষে। তাই স্থানীয়দের  সামর্থ্য অনুযায়ী তারা কিছু অর্থ সাহায্য করেছে। কিন্তু মৃতদেহ আনার পক্ষে যথেষ্ট নয় বলে মনে করছেন এলাকাবাসীরা। একমাত্র পথ হল সরকারী অর্থ সাহায্য। তাই দুই সন্তানকে নিয়ে মৃতের স্ত্রী অপেক্ষা করে আছে সরকারী সাহায্যের জন্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories