Wednesday, October 21, 2026
29 C
Kolkata

নাবালিকা অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রনিগঞ্জে!

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক:পনেরো বছরের এক নাবালিকাকে অপহরণ করে আত্মগোপন করে রাখার অভিযোগ তুলে পাঞ্জাবীমোড় ফাঁড়ি ঘেরাও করে ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আমড়াসোতা এলাকার বাসিন্দা বছর পনেরোর ওই নাবালিকা বুধবার রাত্রি 8:30 নাগাদ বাড়ি থেকে বাইরে বের হলে তাকে রাস্তার মোড়ের কাছে এক বছর পঞ্চাশের ব্যক্তি বাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর পর বেশ কিছু জন এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে তাকে তাড়া করলে সে ওই মেয়েটিকে নিয়ে চম্পট দেয়।এরপর বক্তারনগরের এক বাসিন্দা বছর পঞ্চাশের কার্তিক মণ্ডল অপহরণ করেছে বলেই দাবি করে স্থানীয়রা। এরপর পুলিশ কার্তিক মণ্ডল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও ওই মেয়েটির কোন খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতে এলাকার বাসিন্দারা রানীগঞ্জের পাঞ্জাবীমোড় ফাঁড়িতে, হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের নিখোঁজ হওয়ার মেয়ের খোঁজ নেওয়ার দাবি করে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।পরে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার ওসি ও পাঞ্জাবীমোড় ফাঁড়ির আইসি। নাবালিকা মেয়ের পরিজন ও প্রতিবেশীদের মেয়েকে খুঁজে বের করা হবে বলে আশ্বস্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, বুধবার রাত থেকে ওই নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশ জোর তৎপর হয়েছে। দিকে দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশেষ দল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories