Saturday, October 24, 2026
28 C
Kolkata

হাটহাজারীতে ৬৭ বস্তা ওএমএস’র চাল উদ্ধার।।

দীর্ঘ আড়াই ঘন্টা অভিযান চালিয়ে হাটহাজারীতে ৬৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন গতকাল শুক্রবার রাতে উপজেলার বিশ্ববিদ্যালয় ২নং গেইট এবং বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব পরিবেশের আওতাধীন ১০ টাকা কেজি মূল্যের চাল জব্দ করে।

সূত্র জানায়,উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশ্ববিদ্যালয় ২নং গেইট এলাকার আক্তার সওদাগরের দোকানে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করে।পরে ঐ দোকানীর বক্তব্য অনুসারে হাটহাজারী বাসস্ট্যান্ডের মেসার্স লোকমান ষ্টোর এ অভিযান চালিয়ে ৬০ বস্তা ওএমএস’র চাল জব্দ করা হয়।খবর পেয়ে ডিলার ইউছুপ পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান,টানা আড়াই ঘন্টা অভিযান চালিয়ে ৬৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করেছি।ডিলারের বিরুদ্ধে মামলা করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories