Friday, October 23, 2026
26 C
Kolkata

লাদাখ সীমান্ত নিয়ে আজ বৈঠকে বসছে ভারত-চিন

এনবিটিভি ডেস্ক: পূর্ব লাদাখ সীমান্তে ফের বৈঠকে বসছে ভারত ও চিন। চিনের দিকের মলদোতে এই বৈঠক হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের। পূর্ব লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটাই উত্তেজনা প্রশমনে প্রথম বৈঠক। বৈঠকে গালওয়ান উপত্যকা নিয়েও আলোচনা হওয়ার কথা।

গালওয়ান উপত্যকা থেকে পুরো সেনা প্রত্যাহারেরও দাবি জানাবে ভারত। এর আগে ৬ জুন দু পক্ষের বৈঠক হয়েছিল কোর কম্যান্ডার পর্যায়ে। সেই বৈঠকে দুই দেশই একমত হয়েছিল, ৪ মে-র আগেকার সামরিক অবস্থানে তারা ফিরে যাবে। কিন্তু তাতে চিনের তরফে কোনও সাড়া মেলেনি। বরং তারা আরও বেশি সৈন্য সমাবেশ করেছে।

তাছাড়া, বৈঠকে সীমান্তে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়েও কথা হবে। গত ১৫ জুন সংঘর্ষের সময় কোনও গুলি চলেনি। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এদিনই তাঁর রাশিয়া যাওয়ার কথা।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories