Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

বরিশালে নকল স্যানিটাইজার জব্দ, ২ জনকে জেল:

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ

আজ সোমবার (২২ জুন) সকালে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানের দেশের নামি-দামি কোম্পানির নকল স্যানিটাইজার বিক্রয় করার সময় তা জব্দ করে। বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে।
বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড গীর্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

বরিশালের বাজারে বিভিন্ন ঔষধ কোম্পানির নাম বিকৃত করে (এসিআই কে এজিআই; ওরিয়ন কে ওরিওনা, হেক্সিসল কে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলন কে স্যাবরন কিংবা স্যাবলন ইত্যাদি) বিভিন্ন প্রকার নকল স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে। যা প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকল এসব স্যানিটাইজার ও ঔষধ সামগ্রী বিক্রির অপরাধে ৭ জনকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি অভিযানে সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামক দুজন ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায় যে, রাজিব ও কামালই মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে আসে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories