Friday, October 23, 2026
25 C
Kolkata

যশোরে করোনা পজিটিভ রোগীর বাসায় পুলিশ সুপারের উপহার সামগ্রী:

মো সোহাগ,যশোর প্রতিনিধি,এনবিটিভি।

সত্যি! কখনো বাস্তবতা কল্পনাকেও হার মানায়! যখন করোনা পজিটিভ এর খবর শুনে কাছের লোক গুলোও চোখের পলকে বদলে যায়, তখন সত্যিই পৃথিবীটা বড্ড আজব লাগতে শুরু করে, ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ পুলিশ।

হ্যাঁ এমন টাই ঘটেছে জনাব শামীম আহম্মেদ এর জীবনে। তিনি পেশায় একজন ব্যাংকার। ভালোই চলছিলো তার জীবন সংসার কিন্তু বৈষিক এই মহামারিতে তিনি হঠাৎ করোনা পজিটিভ হয়ে পরেন।তখনই বুঝতে পারেন বাস্তবতা টা কত কঠিন হতে পারে। একে সবাই যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাশে নেই আপন জনও এমন অবস্থায় ভাড়া করা বাসায় একা, এক রুমে বন্দি জীবন কাটছিলো তার। বাসার খাবারও শেষ, বাহিরে যাবার কোন উপায় নেই। কি করবে কিছুই ঠিক করতে পারছিলেন না, এমতাবস্থায় খুবই খারাপ সময় পার করছিলেন তিনি। হঠাৎ তার মাথায় আসলো যশোর জেলা পুলিশ তো করোনা কালে সমাজের অসহায়দের পাশে দাঁড়িয়েছে।জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে নম্বর ম্যানেজ করে ফোন দেন যশোর পুলিশ মিডিয়া সেলের ইনচার্জ জনাব মোঃ সোহেল মাতুব্বরকে।সোহেল মাতুব্বর তার কাছ থেকে বিস্তারিত শোনেন এবং বিষয়টি সম্পর্কে যশোর রির্জাভ অফিসের আরও-১ এসআই(নিরস্ত্র)/জনাব মোঃ জামাল উদ্দিন জামান কে অবহিত করেন।পরবর্তীতে জামান উদ্দিন (আরও-১) বিষয়টি যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম কে অবহিত করেন, যেই কথা সেই কাজ। পুলিশ সুপার মহোদয় তাতক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজ পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশ মোতাবেক উক্ত করোনা পজিটিভ জনাব শামীম আহম্মেদ এর বাসায় পুলিশ সুপার প্রদত্ত উপহার সামগ্রি পৌঁছে দেওয়া হয়া পুলিশ সুপারের উপহার সামগ্রি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শামীম সাহেব এবং বলেন ধন্যবাদ বাংলাদেশ পুলিশ৷

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories