Saturday, July 25, 2026
32 C
Kolkata

বাদল অধিবেশন: মণিপুর হিংসা নিয়ে উত্তাল সংসদ; প্রথম দিনেই মুলতুবি হয়ে গেল সংসদ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার বাদল অধিবেশনের প্রথম দিনেই মুলতুবি হয়ে গেল সংসদ। মণিপুর হিংসা নিয়ে প্রবল তর্ক বিতর্কের মধ্যেই সংসদের দুই কক্ষে বৃহস্পতিবারের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

এদিন শুরু থেকেই মণিপুর প্রসঙ্গ নিয়ে কেন্দ্রের তুমুল বিরোধিতা করার পরিকল্পনা করেছিল বিরোধী দলগুলি। পাল্টা চাল তৈরি করে রেখেছিল বিজেপিও।

মণিপুর হিংসার পাল্টা হিসেবে বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসার কথা তোলে বিজেপি। বিজেপির বক্তব্য, “বাংলার পঞ্চায়েত নির্বাচনে নির্লজ্জভাবে হিংসা হয়েছে। বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেস কর্মীরাও খুন হয়েছেন। সেই নিয়ে কংগ্রেস কেন কিছু বলছে না?”

জানা গিয়েছে, এদিন ৭৮ দিন পরে মণিপুর হিংসা বিষয় নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, “আমরা সমস্ত বিষয় নিয়েই আলোচনার জন্য তৈরি আছি। কিন্তু বিরোধীরা আসলে আলোচনা করতে চায় না। শুধু অজুহাত দেওয়াই ওদের কাজ।”

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories