Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে এবিভিপির হামলা, গ্রেফতার ২২

এনবিটিভি, ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হামলার ঘটনায় শনিবার ২২ এবিভিপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ।

ঘটনাটি কি?

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের দুর্নীতির প্রতিবাদে গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভ দেখাচ্ছিল এবিভিপির সদস্যরা। উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়। আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন উপাচার্য। যদিও এবিভিপির অভিযোগ, শুক্রবার তারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইলেও তা মানা হয়নি। তাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। উপাচার্যের কার্যালয় ভাঙা হয় এবং উপাচার্য ও অধ্যাপকদের মারধর করা হয় বলেও অভিযোগ।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, পুলিশের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। গ্রেফতার করা হয় ২২ জনকে। এদিকে শীর্ষ নেতৃত্বে পালটা পুলিশের বিরুদ্ধে তাদের সদস্যদের হেনস্তার অভিযোগ এনেছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories