Saturday, October 24, 2026
30 C
Kolkata

মণিপুর সফর: ফিরল ইন্ডিয়ার সংসদ সদস্যরা; করলো লাগাতার প্রতিবাদের অঙ্গীকার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: দুদিনের মণিপুর সফর শেষে রবিবার বিকেল নাগাদ ফিরল ইন্ডিয়ার সংসদ সদস্যরা। মণিপুর থেকে ফিরে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদের অঙ্গীকার করলেন তাঁরা।

এদিন এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “দিন দিন মণিপুরের মানুষ দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব করছেন। পার্লামেন্টে, তাদের কণ্ঠস্বর পটভূমিতে ম্লান হয়ে গেছে বলে মনে হচ্ছে। বিজেপির জঘন্য রাজনীতির জন্য তারা কান্নায় ডুবে গেছে।”

এছাড়াও তিনি বলেন, “মণিপুরের নাগরিকদের আশ্বস্ত করা দরকার যে তাদের ভুলে যাওয়া হবে না, তাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হবে এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনা হবে। তারা এমন প্রতিনিধিদের প্রাপ্য যারা তাদের ক্ষত নিরাময়ের জন্য শোনে, বোঝে এবং দৃঢ় পদক্ষেপ নেয়।”

উল্লেখ্য, এদিন সকালেই মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, “মণিপুরের পরিস্থিতি ক্রমশ ভয়ংকর থেকে ভয়ংকরতর হচ্ছে। ত্রাণ শিবিরগুলি অত্যন্ত অস্বাস্থ্যকর। একেকেটা বড় ঘরে ৪০০-৫০০ জনকে রাখা হচ্ছে। রাজ্য সরকার কেবল চাল আর ডাল দিচ্ছে। কিন্তু ছোটদের খাওয়ার মতো কিছু নেই। দ্রুত ছোটদের জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার।”

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories