এনবিটিভি, ওয়েব ডেস্ক: এলাহাবাদ হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টও অনুমতি দিলো জ্ঞানবাপী মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর। সুপ্রিম কোর্টের বক্তব্য, এএসআইএর দাবি, তারা কোনো ক্ষতি না করেই সমীক্ষা চালাবে।
উল্লেখ্য, শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়েছে মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। এলাকায় চলছে বাহিনী ও পুলিশি টহল। যদিও, এবার দেখার বিষয় মসজিদ কমিটির পরবর্তী পদক্ষেপ কি হবে এবং আবারো কি পুরোনো আঘাত জেগে উঠবে কিনা।


