Monday, June 8, 2026
39 C
Kolkata

বিশ্ব আদালতে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করলো ইসরায়েল

আফ্রিকার দায়ের করা গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

শুক্রবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগকে ‘অতি বিকৃত অভিযোগ’ উল্লেখ করে দেশটি।

গাজায় সামরিক অভিযান বন্ধে দক্ষিণ আফ্রিকার অনুরোধ খারিজ করার আহ্বান জানায় ইসরায়েল।

গণহত্যা কনভেনশনের অধীনে গাজায় উপত্যকায় সামরিক অভিযান বন্ধের আদেশ দেওয়ার এখতিয়ার  আইসিজের নেই বলে জানায় ইসরাইল।

এর আগে ডিসেম্বরে আইসিজেতে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার মামলার শুনানির প্রথম দিন জরুরি পদক্ষেপ হিসেবে অবিলম্বে গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন জানায় দেশটি।

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এতে প্রায় ১২০০ জন নিহত হয়েছেন এবং ২৪০ জনকে গাজায় নিয়ে জিম্মি করা হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

Hot this week

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

৬৬১ কোটির সরকারি তহবিল তছরুপের অভিযোগ, একাধিক শহরে সিবিআইয়ের তল্লাশি!

দেশে এবার একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা সামনে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

Topics

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

Related Articles

Popular Categories