Monday, June 8, 2026
29.4 C
Kolkata

উত্তরাখন্ডেই সর্বপ্রথম অভিন্ন নাগরিক আইন কার্যকর করা হবে : রাজনাথ সিং

সর্বপ্রথম উত্তরাখন্ডে অভিন্ন নাগরিক আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

উত্তরাখণ্ডের বাসিন্দাদের আয়োজিত “উত্তরায়নী কৌথিক” সমাবেশে তিনি  এ মন্তব্য করেন।

ওই ‍অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, উত্তরাখণ্ড শুধুমাত্র দেবতা এবং সাহসী মানুষের জনপদ নয়, এখন উন্নয়নের জনপদ হিসেবেও স্বীকৃত হচ্ছে। পাঁচ বছরে রাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মধ্যে কিছু সময়ের জন্য তিক্ততা ছিল। কিন্তু মানুষের মধ্যে এটা কখনো দেখা যায়নি।”

তিনি বলেন, অন্ধ্র প্রদেশ থেকে তেলেঙ্গানা তৈরি হওয়ার ১০ বছর পরও দুই রাজ্যের মধ্যে অনেক অমীমাংসিত সমস্যা রয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ ভাগ হওয়ার পর এ ধরনের সমস্যা হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে অভিন্ন আইন কার্যকর ছিল বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী প্রথম মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন নাগরিক আইনের খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠনের অনুমতি দিয়েছেন।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories