Friday, October 23, 2026
27 C
Kolkata

গুজরাটের পিকনিকের নৌকা ডুবে নিহত ১৬

গুজরাটের ভাদোদরা শহরের হারানি লেকে নৌকা ডুবে ১৬ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।

নৌকডুবির পর প্রথমে ১১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রাখেন। পরে এক শিক্ষকসহ আরও ৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন  ভাদোদরার ফায়ার অফিসার জিতু পারমার।

নৌকাটিতে ঠিক কত জন যাত্রী ছিল তা এখনো কতৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

এ ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যটির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা ভূপেন্দ্রভাই প্যাটেল।

গত সেপ্টেম্বরে কেরালার একটি উপকূলীয় শহরে সমুদ্র সৈকতের কাছে একটি ডাবল ডেকার নৌকাডুবে ২২ জনের মৃত্যু হয়। ওই নৌকায় ৩০ জনেরও বেশি যাত্রী ছিল।

২০১৮ সালের মে মাসে অন্ধ্র প্রদেশের গোদাবরী নদীতে নৌকাডুবির ঘটনায় ৩০ জনের প্রাণহানি হয়েছিল।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories