Wednesday, October 21, 2026
30 C
Kolkata

ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট ইন্ডিয়ার শিক্ষার্থীদের উপর হামলা, প্রতিবাদ ৩০০ প্রাক্তন শিক্ষার্থীর

বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ব্যানার প্রদর্শনের কারণে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট ইন্ডিয়ার শিক্ষার্থীদের উপর হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় বিবৃতি দিয়েছেন ওই ইনস্টিটিউটের ৩০০ জনের বেশি প্রাক্তন শিক্ষার্থী।

রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের একদিন পর মঙ্গলবার (২৪ জানুয়ারি) ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এক ডজনেরও বেশি হিন্দুত্ববাদী ব্যক্তিরা নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে। তারা জয় শ্রী রাম স্লোগান দিতে দিতে ছাত্রদের উপর হামলা চালায়। এ সময় তারা এফটিআইআই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এফএসএ) এর লাগানো একটি ব্যানারও ছিঁড়ে পুড়িয়ে দেয়। ওই ব্যানারে লেখা ছিল “বাবরি, সংবিধানের মৃত্যু মনে রাখবেন”।

এফটিআইআইএসএর সভাপতি মানকাপ নকওহাম, সাধারণ সম্পাদক সায়ন্তন চক্রবর্তী এবং একজন মহিলা ছাত্রী সহ আরও দুই ছাত্রকে মারধর করে তারা।

এই হামলার প্রতিবাদে শুক্রবার প্রকাশিত ওই খোলাচিঠিতে স্বাক্ষর করেছেন অস্কার বিজয়ী রেসুল পুকুট্টি, প্রবীণ পরিচালক সাঈদ মির্জা, চলচ্চিত্র নির্মাতা প্রতীক ভাটস, পায়েল কাপাডিয়া, উমেশ কুলকার্নি, সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চ্যাটার্জি, চলচ্চিত্র সম্পাদক আইরিন ধর মালিক অভিনেতা শার্দুল ভরদ্বাজসহ আরো অনেক প্রাক্তন শিক্ষার্থী।

খোলা চিঠিতে বলা হয়, এই মহান ফিল্ম স্কুলের ছাত্রদের লাঞ্ছিত হতে দেখা বেদনাদায়ক। আমরা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা পুলিশ এবং কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যারা ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে পাঁচজন ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করা ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর কাজের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ। শিক্ষার্থীরা ইতিমধ্যেই দায়রা আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories