Friday, October 23, 2026
28 C
Kolkata

‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলেই ৫০ শতাংশেরও বেশি সংরক্ষণ কার্যকর হবে : রাহুল গান্ধী

‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলেই ৫০ শতাংশেরও বেশি সংরক্ষণ কার্যকর হবে : রাহুল গান্ধী

ভোটের আবহে কংগ্রেস জনগণনার প্রতিশ্রুতি দেওয়ার পর এবার রাহুল গান্ধী জানালেন, লোকসভা ভোটে  ‘ইন্ডিয়া’ ক্ষমতায় গেলেই জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশেরও বেশি বাড়ানো হবে।

ঝাড়খণ্ডের রাঁচীতে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সমাবেশে সোমবার রাহুল এ ঘোষণা দেন।

এ সংক্রান্ত প্রয়োজনীয় আইন প্রণয়নেরও প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘‘তফসিলি জাতি-জনজাতি এবং ওবিসিদের সঙ্গে বহু যুগ ধরে চুক্তিবদ্ধ শ্রমিকদের মতো ব্যবহার করা হয়। দেশের বড় শিল্পসংস্থা, হাসপাতাল, স্কুল-কলেজ এবং আদালতে তাঁদের প্রতিনিধিত্ব কম।

তিনি আরো বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ কেন্দ্রে ক্ষমতায় আসে প্রথমেই জাতগণনা হবে। তফসিলি জাতি-জনজাতি এবং ওবিসিদের জন্য ৫০ শতাংশের সংরক্ষণের সীমারেখা তুলে দেওয়া হবে।’’

ভারতীয় সংবিধান অনুসারে  জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশের বেশি বাড়ানো না গেলেও গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে রাজ্যগুলি এর বেশি সংরক্ষণ করতে পারবে বলে জানিয়েছিল আদালত।

 

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories