Thursday, October 22, 2026
32 C
Kolkata

স্ত্রীর সামনেই মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির, পরে উদ্ধার দেহ

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, পাথরপ্রতিমা: বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়েই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিষ্ণুপদ সাঁতরা (৬৮)। স্ত্রীর সামনেই তাঁকে কুমিরে টেনে নিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার সকালেই ওই এলাকা থেকে কিছুটা দূরে বৃদ্ধের মৃতদেহ পাওয়া গেল। পুরো ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দরিদ্র মৎস্যজীবী স্ত্রীকে সঙ্গে নিয়েই প্রতিদিন স্থানীয় জগদ্দল নদীতে মাছ ধরতে যান বৃদ্ধ বিষ্ণুপদ সাঁতরা। স্ত্রী পারেই থাকেন, বৃদ্ধ মাঝনদীতে নৌকো নিয়ে জাল ফেলেন। বুধবারও জাল টানার সময় আচমকা একটি কুমির আক্রমণ করেন বিষ্ণুপদবাবুকে। তাঁকে টেনে নিয়ে সমুদ্রের দিকে চলে যায় কুমিরটি। স্ত্রীর চিৎকারে অন্যান্য মৎস্যজীবী ও আশেপাশের মানুষজন জড়ো হলেও উদ্ধার করা সম্ভব হয়নি বৃদ্ধকে। এরপর খবর যায় পাথরপ্রতিমা থানায়। খবর যায় স্থানীয় বিডিও অফিসেও। তবে সন্ধ্যে পর্যন্ত পুলিশ, বিডিও অফিস ও বনদফতরের কর্মীরা নদীতে তন্ন তন্ন করে খুঁজেও ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার সকালে মৎস্যজীবীরাই ওই এলাকা থেকে কিছুটা দূরে নদীর পারে দেহটি দেখতে পান। পাথরপ্রতিমা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

উল্লেখ্য, আমফানের পর এই নিয়ে কুমিরের আক্রমণে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। সুন্দরবনের বেশ কয়েকটি এলাকায় নদী বাঁধ ভাঙায় গ্রামেও ঢুকে পড়ছে কুমির। ফলে দিন দিন আতঙ্ক বাড়ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি বাঘের আক্রমণেও মৃত্যুর ঘটনা সামনে এসেছে বিগত কয়েকদিনে।

Hot this week

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

Topics

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

Related Articles

Popular Categories