Saturday, July 25, 2026
27 C
Kolkata

বিশ্বাস ভিত্তিতে রায় দিলে সব গ্রন্থাগার এবং আইনের বই পুড়িয়ে ফেলুন : আরশাদ মাদানি

যদি বিশ্বাস বা আস্থার ভিত্তিতে রায় প্রদান করেন তবে আইনের গ্রন্থাগার এবং আইনের বই পুড়িয়ে ফেলুন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে-হিন্দের একাংশের সভাপতি মাওলানা আরশাদ মাদানি।
শুক্রবার দিল্লিতে জমিয়ত উলামা-ই-হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “বাবরি মসজিদের রায় থেকে বোঝা গেল যখনই দেশের সংখ্যালঘুদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে, সর্বদা সংখ্যাগরিষ্ঠরা যা চায় তাকে অগ্রাধিকার দেওয়া হবে।এটি আইনের সাথে সাংঘর্ষিক হলে তাতে কিছু যায় আসে না।
রাতারাতি লোহার গ্রিল ভেঙ্গে জ্ঞানবাপি মসজিদের সেলারে পূজা শুরু করায় মুসলিম নেতারা গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন।
মুসলিম নেতারা “উপাসনার স্থান আইন ১৯৯১ এর বিষয়ে সুপ্রিম কোর্টের নীরবতা সম্পর্কে প্রশ্ন তুলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানি, মারকাজী জমিয়ত আহলে হাদিস হিন্দের আমীর মাওলানা আসগর আলী ইমাম মেহেদী। , মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী, সভাপতি, জমিয়তে উলামা-ই-হিন্দ, মালিক মোহতাশিম খান, নায়েব আমির, জামায়াতে ইসলামী হিন্দ, আসাদউদ্দিন ওয়াইসি, এমপি, সভাপতি, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমীন, মাওলানা মুফতি মুকাররম আহমেদ, শাহী ইমাম, ফতেহপুরী মসজিদ, ডাঃ এস.কিউ.আর. ইলিয়াস, ওয়ার্কিং কমিটির মুখপাত্র ও সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, কামাল ফারুকী, ওয়ার্কিং কমিটির সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories