Saturday, July 25, 2026
33 C
Kolkata

ক্রিকেট খেলায় হেরে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

ক্রিকেট খেলায় জিতে আনন্দ করছিল ১৫ বছর বয়সী এক কিশোর। এ সময় পরাজিত দলের এক খেলোয়ার এসে তার মাথায় ব্যাট দিয়ে আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলার ভাওয়ানি মান্দি টাউনে।

নিহত ওই কিশোরের নাম প্রকাশ সাহু। রাজস্থান টেক্সটাইলস মিলস লেবার কলোনিতে সে পরিবারের সঙ্গে থাকত। পুলিশ ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ওই কিশোরকে হত্যার দায়ে অভিযুক্ত মুকেশ মিনা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেও একই কলোনির বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত প্রকাশ সাহু দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত মুকেশ মিনা বিএ চূড়ান্ত বর্ষে পড়তেন। প্রতিদিন কলোনির মাঠে  ক্রিকেট খেলত তারা। বিকেলে খেলায় জয়লাভের পর সতীর্থদের নিয়ে উল্লাস করছিল প্রকাশ। আর এতে রেগে গিয়ে ব্যাট নিয়ে তার দিকে তেড়ে গিয়ে মাথায় আঘাত করে মুকেশ। দ্রুত প্রকাশকে স্থানীয় কোটা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মুকেশ মিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের সার্কেল ইন্সপেক্টর মঙ্গিলাল যাদব।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Related Articles

Popular Categories