Saturday, October 24, 2026
24 C
Kolkata

রোমান লিপি ব্যবহারের দাবিতে ত্রিপুরায় অবরোধের ডাক আদিবাসী শিক্ষার্থীদের

ত্রিপুরার আদি ভাষা ককবরকে লিখতে রোমান লিপি ব্যবহারের অনুমতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজ্যের আদিবাসী ছাত্রসংগঠন টিপরা ইন্ডিজিনাস স্টুডেন্টস ফেডারেশন (টিআইএসএফ)।
সোমবার থেকে অবরোধের ঘোষণা দেন টিআইএসএফ সভাপতি সাজরা দেববর্মা।
তিনি বলেন, ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার পরীক্ষার জন্য শিক্ষার্থীদের রোমান ও বাংলা লিপি—এই দুইয়ের যেকোনো একটি বেছে নেওয়ার অনুমতি দেওয়া হবে বললেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু বাংলা লিপিতেই পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। এর প্রতিবাদে আগামী সোমবার থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধ শুরু করব।
শিক্ষা বিভাগ লিখিতভাবে রোমান লিপি ব্যবহারের অনুমতি না দিলে এই অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন তিনি।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories