এর আগে সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির দায়ে তাদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন কাতারের আদালত। তাদের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য কাতারের আমিরের সিদ্ধান্তের প্রশংসা করে বিবৃতি দিয়েছে ভারত।
‘ভারত সরকার কাতারে আটক দাহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিকের মুক্তিকে স্বাগত জানায়’ বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
গত ২৬ অক্টোবর নৌবাহিনীর প্রবীণ সেনাদের মৃত্যুদণ্ড দেয় কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত। উপসাগরীয় দেশটির আপিল আদালত ২৮ ডিসেম্বর মৃত্যুদণ্ড মওকুফ করে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়।
ভারতীয় ওই নাগরিকরা কাজ করতেন বেসরকারি সংস্থা আল দাহরায় ।ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার হয়।
মৃত্যুদণ্ড কমানোর পর তাদের জেলের মেয়াদের আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। গত বছরের মে মাসে, আল-দাহরা গ্লোবাল কোম্পানি দোহায় তার কার্যক্রম বন্ধ করে দেয় এবং সেখানে যারা কাজ করে (প্রাথমিকভাবে ভারতীয়) তারা সবাই তখন থেকে দেশে ফিরে গেছে।





