Sunday, July 26, 2026
27.1 C
Kolkata

কৃষক আন্দোলনে বাধা দিতে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) নিশ্চয়তা দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশনসহ কয়েকটি দাবিতে ১৩ ফেব্রুয়ারি ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন উত্তর প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা।

কৃষকদের বিক্ষোভে বাঁধা দিতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। বিক্ষোভ ঠেকাতে দিল্লীর প্রবেশপথে ক্ষুরের তার, সিমেন্টের ব্লক এবং তিন দিকে বেড়া দেওয়া হয়েছে।

কর্মসূচির আগেই দিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে  প্রশাসন। আগামী ১২ মার্চ পর্যন্ত এই অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

গতকালও কৃষকদের উপর হামলা চালায় পুলিশ। হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যে শম্ভু সীমান্তে কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

কৃষকদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories