Friday, July 24, 2026
26.8 C
Kolkata

উত্তরপ্রদেশে ভোটে একাই লড়বেন মায়াবতী

বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা ছিল শেষ পর্যন্ত বিএসপি জোট সঙ্গী হয়েই ভোটে লড়বে।

‘‘জোটের সঙ্গে বিএসপির হাত মেলানোর খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো” বলে স্পষ্ট জানিয়ে দিলেন মায়াবতী।

এর আগে উত্তরপ্রদেশে বিজেপিকে মোকাবিলা করার জন্যে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে ‘হাত’ মিলিয়েছে কংগ্রেস। আসন রফা নিয়ে নানা নাটকীয়তার পর শেষপর্যন্ত কংগ্রেস এবং এসপি-র মধ্যে আসন রফা চূড়ান্ত হয়। সেই সমঝোতায় বিএসপি-র জন্য কোনও জায়গায়ই রাখেনি কংগ্রেস এবং এসপি।

শনিবার এক্স  হ্যান্ডলে পোস্ট করে মায়াবতী বলেছেন, ‘‘লোকসভা ভোটের জন্য বিএসপি সম্পূর্ণ প্রস্তুত। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এ হেন পরিস্থিতিতে, কোনও নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠন করার খবর পুরো ভুল।’’

তিনি আরও লেখেন, ‘‘উত্তরপ্রদেশে বিএসপি প্রবল শক্তি নিয়ে একা লড়ার কারণে বিরোধীরা ভয় পেয়েছে। সেই জন্যই তারা প্রতি দিন কোনও না কোনও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে। কিন্তু বহুজন সম্প্রদায়ের স্বার্থে, বিএসপি একা লড়ার সিদ্ধান্তে অটল।’’

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories