Friday, July 24, 2026
26.8 C
Kolkata

এক নির্বাচন কমিশনারের আকস্মিক পদত্যাগ, আছেন শুধু সিইসি

লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুন গোয়েল।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিন সদস্যের কমিশনার বেঞ্চের মধ্যে অবসরে চলে যান একজন। ফলে নির্বাচন সামলানোর দায়িত্বে আছেন শুধু প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার।

ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অরুন। সেটি গৃহীতও হয়েছে।

জানা গেছে, অরুনের পদত্যাগের কারণ ব্যক্তিগত। সরকার তাকে পদত্যাগ না করতে রাজি করানোর চেষ্টা করেছিল। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

তার ঘনিষ্ঠ মহলের দাবি, স্বাস্থ্যগত কারণে অরুন পদত্যাগ করেছেন। এর মধ্যেই শূন্য দুই পদে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার সরকার।

উল্লেখ, অরুন ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ১৮ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান। একদিন পরই তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন তাঁকে এভাবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।

এদিকে নির্বাচন কমিশনার অরুনের পদত্যাগে উদ্বেগ প্রকাশ করেছেন  তৃণমূল কংগ্রেসের নেতা সাকেত গোখেল।

এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এখন প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার সমন্বয়ে গঠিত প্যানেল নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন।

কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালও নির্বাচন কমিশনারের পদত্যাগে উদ্বেগ জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশন কীভাবে কাজ করে আসছে, সেটার ‘কোনো ধরনের স্বচ্ছতা নেই’।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories